বি এস খতিয়ান অনুসন্ধান করুন

বর্তমান ভূমি জরিপ অনুযায়ী পূর্বের এস এ , কিংবা আর এস খতিয়ান সংশোধন করার মাধ্যমে বি এস খতিয়ান তৈরি হয়। আপনার নিজের কিংবা নিজের পিতা-মাতার অথবা দাদা-দাদির নামের কোন রেকর্ড সংশোধিত হয়ে হয়ে থাকলে তা বিএস খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। বি এস খতিয়ান অনুসন্ধান এর মাধ্যমে রেকর্ড ভুক্ত নতুন খতিয়ান গুলো দেখতে পাওয়া যাবে এবং তথ্যগুলো যাচাই করা যাবে।

১৯৯৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান ভূমি জরিপ থেকে প্রস্তুতকৃত নথিকে বি এস খতিয়ান বলা হয়। ১৯৯৮ সালে ঢাকা মহানগর ভূমি জরিপ এর মাধ্যমে এই খতিনের উদ্বুদ্ধ হয়। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ভূমি জরিপ চালু আছে এবং এই জমি জরিপের মাধ্যমে বিএস খতিয়ান প্রস্তুত হয়। যেহেতু বর্তমানে সমস্ত খতিয়ান গুলো বিএস খতিয়ান নামে অভিহিত তাই জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য বি এস খতিয়ান অনুসন্ধান করে এই খতিয়ানের বিভিন্ন তথ্য দেখতে পারেন।

বিঃদ্রঃ বিএস পর্চা কিংবা খতিয়ান একটি চলমান ভূমি জরিপ তাই এখন পর্যন্ত প্রত্যেক জেলা কিংবা উপজেলার মৌজা সমূহের রেকর্ড অনলাইনে অন্তর্ভুক্ত হয়নি, যা অনলাইন করনের কাজ চলমান রয়েছে, এ সময়ে আপনার মৌজার নির্দিষ্ট বি এস পর্চার তথ্য অনলাইনে খুঁজে নাও পেতে পারেন, দয়া করে বিভ্রান্ত হবেন না অপেক্ষা করুন। বিকল্প হিসেবে ভূমি অফিসে গিয়ে খতিয়ান অনুসন্ধান বি এস এর মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করতে পারেন।

বি এস খতিয়ান অনুসন্ধান পদ্ধতি

  • প্রথমে dlrms.land.gov.bd ভিজিট করুন
  • সার্ভে খতিয়ান অপশন বাছাই করুন
  • প্রথমে আপনার বিভাগ> জেলা> উপজেলা> মৌজা কিংবা জেএল নং সিলেক্ট করুন
  • খতিয়ানের ধরন থেকে বি এস বাছাই করুন
  • দাগ বা খতিয়ান নম্বর অথবা মালিকানা নাম দিয়ে অনুসন্ধান করুন।
বি এস খতিয়ান অনুসন্ধান

অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত ভূমি জরিপের মাধ্যমে তৈরিকৃত নতুন রেকর্ড সমূহ এবং জমির মালিক ও দাগ নম্বর সমূহ দেখতে পাবেন, আপনি চাইলে খতিয়ান আবেদনের মাধ্যমে অনলাইন খতিয়ান কিংবা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ১০০ টাকা পরিশোধ করার মাধ্যমে।

সম্পর্কিত পোষ্ট সমূহ
আর এস খতিয়ান অনুসন্ধান
এস এ খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান
বি আরএস খতিয়ান অনুসন্ধান

Similar Posts

13 Comments

  1. আমার মনে হয় ভূমি মন্ত্রণালয় এলো মেলো হয়ে গেছে এভাবে দেশ চলতে পারে না আজ ২১শে ডিসেম্বর ২০২৪ গত ২১ শেষ নভেম্বর ২০২৪ থেকে জনগণ ভোগান্তি হয়েছে দেশ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে

      1. ভাই, অনলাইনে উপজেলা হিসেবে বাকলিয়া রাজস্ব সার্কেল সিলেক্ট করার পর কোন মৌজার লিস্ট আসে না। অথচ, অন্য উপজেলার আরএস বিএস ঠিকই আসে। আপনি একটু দেখে দিতে পারলে বেশি উপকার হত।

  2. আমার বিভাগ ও জেলাঃ ময়মনসিংহ, উপজেলাঃ ধোবাউড়া, মৌজাঃ ৭৯ কামালপুর।
    আমার জানামতে উক্ত মৌজাতে বি এস রেকর্ড হয়ছে এমনকি কিছু দলীলেও তা আছে
    কিন্তু অনলাইনে উক্ত মৌজা দেখায় না
    কারণ কী হতে পারে?
    জানালে কৃতজ্ঞ থাকবো

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।